Travelogue

My Journeys, My Stories

ছাত্রজীবন থেকেই আমার ভ্রমণের শুরু। ২০১০ সালে উচ্চশিক্ষার সূত্রে প্রথমবার ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার তিনটি দেশ—সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক—ভ্রমণের সুযোগ হয়। এরপর ২০১৬ সাল থেকে গবেষক ও মিডিয়া ট্রেইনার হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের সুবাদে ভারতের নয়া দিল্লি, আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, চেন্নাই, বেঙ্গালুরু, বিহার, ওড়িশা, দার্জিলিং, সিকিম, আগরতলা, জম্মু ও কাশ্মীরসহ নানা অঞ্চল ভ্রমণ করেছি। আর পশ্চিমবঙ্গের কলকাতা—সেই শহরে বারবার ফিরে আসি, যেন প্রতিবারই নতুন করে তাকে আবিষ্কার করি। এক জায়গায় দীর্ঘদিন স্থির হয়ে থাকতে না পারার সৌভাগ্যই হয়তো আমাকে করেছে এক মুক্তচিন্তার, সংস্কারমুক্ত ভ্রমণিক। তাই ভ্রমণ আমার কাছে শুধু স্থানান্তর নয়; এটি মানুষ, ইতিহাস, সমাজ ও সংস্কৃতিকে জানার এক নিরন্তর অনুসন্ধান। এই Travelogue-এ আমি প্রতিটি গন্তব্যকে দেখার চেষ্টা করেছি তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য, সমাজ ও মানুষের জীবনযাপনের আলোকে।

Browse Destinations

Travelogue Themes